শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৬, ৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২২

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানের পর দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকালে ১৫ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এক মাদক কারবারি, আটজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের পাঁচজন, দুইজন চোর, একজন দস্যু, ওয়ারেন্টভুক্ত নয়জন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজনকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি, পাঁচজন মাদকসেবী, চারজন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বন্দর থানা পুলিশ নয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন ও অন্যান্য অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে। সোনারগাঁও থানায় পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক বোতল কেরু মদসহ তিনজন মাদক কারবারি, ১১ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের চারজন, তিনজন ছিনতাইকারী, মোবাইল কোর্টে দুইজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ ১৩ বোতল স্কাফসহ একজন মাদক কারবারি, পাঁচজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার তিনজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সার্বিক অভিযানে জেলাজুড়ে সাতজন মাদক কারবারি, ৫৯ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের নয়জন, নয়জন ছিনতাইকারী, দুইজন চোর, একজন দস্যু, একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আটজন, অন্যান্য আইনে তিনজন, মোবাইল কোর্টে দুইজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য গ্রেপ্তার হন।