মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ডেঙ্গু সচেতনতায় ছাত্রদলের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৭, ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ডেঙ্গু সচেতনতায় ছাত্রদলের প্রচারণা

ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। প্রচারণায় শিক্ষার্থীদের ডেঙ্গুর সংক্রমণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের ভিপি পদপ্রার্থী শান্ত আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের নেতা হিমেল, তানজিল, রায়হান ও মারুফ; আড়াইহাজার পৌর ছাত্রদলের নেতা ইমন আহমেদ ও শুভ রহমান; গোপালদী পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রনি, কবির আহমেদ, ইয়ামিন ও পারভেজ সরকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া উচিৎপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রায়হান, ছাত্রদল নেতা মেহেদী হাসান ও জুনায়েত আহমেদ এবং বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের নেতা রায়হান, মুছা, রাতুল, আশরাফুল ও সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আতাদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্রদলের এ উদ্যোগটি ভালো। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।