সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ১৫ মামলার আসামি সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩১, ১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৫ মামলার আসামি সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাহেব আলী নামে নিহত হয়েছেন। 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর রনি গ্রুপের সদস্যরা হামলা করে। হামলার এক পর্যায়ে সাহেব আলীকে গুলি করে রনি গ্রুপ। গুলিবিদ্ধের পরে পাশের একটি ডোবায় সাহেব আলী পড়ে যায়। এসময় তার ওপর ইট ছুটে মারে। 

পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার সময় সাহেব আলীর দিকে রনিকে গুলি ছুড়তে দেখা গেছে। ফুটেজে সাহেব আলীকে ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেলের নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি। সে পুলিশের উপর হামলার ঘটনারও একজন আসামি। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকেও চিহ্নিত করছি, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া  চলছে।