সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলের এ প্লাস পাওয়ার দরকার নেই: হাসনাত আব্দুল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১০, ১২ অক্টোবর ২০২৬

সকলের এ প্লাস পাওয়ার দরকার নেই: হাসনাত আব্দুল্লাহ 

হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সকলের এ প্লাস পাওয়ার দরকার নেই। সকলকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না। কেউ যদি কৃষিকাজে আনন্দ পায় তাকে সেটাই করতে দেয়া উচিত। এই যুগে প্রতিনিয়ত অনেক চেঞ্জ হয়। আমরা নিজেদের প্রমাণ করতে ব্যাস্ত। 

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর ছাত্রশক্তির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, পড়াশোনা করা ভাল কাজ আবার পড়াশোনা না করাও ভাল কাজ। এখন বুঝতে হবে কার জন্য ভাল কাজ আর কার জন্য খারাপ কাজ। ধরুন একটা ছেলে ভাল খেলোয়াড়, একজন ভাল গান গায়। তার কী দরকার আছে আঠারো ঘন্টা পড়াশোনা করার। আমি যদি পানিতে বানর ও মাছকে একসাথে সাঁতার কাটার প্রতিযোগীতা দেই বানর কী কখনও জিততে পারবে? আবার যি গাছের ওঠার প্রতিযোগীতা দেই মাছকে বলি বানরের আগে উঠতে এটা কী সম্ভব? সম্ভব না।

তিনি আরও বলেন, তোমাদের বলেছে না এ প্লাসটা এবার শুধু পা। এখন বলছে এ প্লাস তো সবাই পায়। ইন্টারের এ প্লাসই আসল। এসএসসির এ প্লাসের মেয়াদ দুই মাস, এইচএসসির এ প্লাসের মেয়াদ তিন মাস। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাই আসল পড়াশোনা। 

তিনি বলেন, আপনাকে এই যুগের অনুযায়ী আপনার অপরচুনিটি খুঁজে স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের দেশের প্রতি ঋণ আছে। আমাদের দেশের মত এত কম টাকায় কোথাও পড়াশোনা হয় না। আমাদের দেশের ভিক্ষুকেরা যে ভিক্ষা করে দিনশেষে যে চাল কেনে, সেখানেও সে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় শিক্ষার বাজেট হয়, আৃরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। 

তিনি আরও বলেন, আপনি দেশকে কিছু দিতে পারেন আর না পারেন, দেশকে খারাপ কিছু দিয়েন না। এটা হল মিনিমাম। আপনি গুনাহ কইরেন না, সওয়াব না করেন। আপনি মাদকাসক্ত হয়েন না। সমাজ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু কইরেন না।