সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দূর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : এসপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ১২ অক্টোবর ২০২৬

দূর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : এসপি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, শারদীয় দূগোৎসবকে উৎসব নিয়ে উদযাপনে আমরা ইতোমধ্যে সকলকে নিয়ে মিটিং করেছি। জাকজমক ভাবে উৎসবটি পালনে আমরা সকলে প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজামন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতোমধ্যে উদ্যেগ গ্রহণ করেছি। মন্ডপগুলো প্রতিমা কাজগুলো শেষ হয়েছে, এখন সাজসজ্জা চলছে। সেগুলো দেখতে এসেছি মন্ডপগুলোতে। আমাদের পরিদর্শণ উৎসব না পর্যন্ত চলবে।

সোমবার ১২ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃঞ্চ মিশন ও নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়ার পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এক প্রতিক্রিয়া দেন।

এসপি আরো বলেন, আমাদের একটি ম্যাসেজ থাকবে, অসাম্প্রদায়িক আমাদের রাষ্ট্র। হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান মুসলমান এক সাথে আমরা উৎসবটি উদযাপন করি। উৎসবকে আমরা আনন্দময় পরিবেশে করব সবাই মিলে এটা আমাদের প্রত্যাশা। কোন ষড়যন্ত্রকারী কোন ষড়যন্ত্র করতে চায়, আমরা সেই জন্য সর্বত্রক ব্যবস্থা নিয়েছি। তাদের জন্য আমার কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করবো। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে থাকে। তাই আমরা সকল পূজামন্ডপগুলো কমিটির সাথে একটি ওয়াটসআপ গ্রুপ করা হয়েছে। কোন গুজবে কান না দিয়ে সেই গুজব ভেরিফাইড করবো। সব মিলে আমরা সকলকে নিয়ে আনন্দময় পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালন করবো।