মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৪, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা

ফাইল ছবি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কর্ণগোফ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ( অব: ) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা,ইউএস-বাংলা মেডিকেল কলেজের পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক, মূল বক্তব্য উপস্থাপন করেন মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, সামাজিক বৈষম্য দূর করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরিবার ও সমাজের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।