সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরের সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৯, ১২ অক্টোবর ২০২৬

বন্দরের সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

প্রতীকী ছবি

বন্দরে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আশরাফুল হক (২৯) নামের এক পথচারী নিহত হয়েছেন।  সোমবার (১২ অক্টোবর)  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কুতুবপুর এলাকায় ঘটনা ঘটে।  নিহত আশরাফুল পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চরধরমপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। কাচপুর হাইওয়ে পুলিশ জানায়, আশরাফুল রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটা গাড়ি তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই  আশরাফুলের মৃত্যু হয়।