বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এলাকায় আয়োজিত এ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রাতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বক্তব্য দেন জাহিদুল ইসলাম বাবু।
বক্তব্যে জাহিদুল ইসলাম বাবু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ওপর অনেক অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দেশের মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল রাজপথে রয়েছে।

