শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে সাংবাদিককে পিটিয়ে মোটরবাইক ও টাকা লুুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৩, ২১ মে ২০২৬

রূপগঞ্জে সাংবাদিককে পিটিয়ে মোটরবাইক ও টাকা লুুট

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামিক টিভির সাংবাদিক আল আমিন মিয়ার উপর সন্ত্রাসীদের হামলা ও লুটের ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। 
সাংবাদিক আল আমিন মিয়া জানান, রূপগঞ্জ থানা থেকে মাদকের তথ্য সংগ্রহ শেষে ওসি এএইচএম সালাহউদ্দিনের সাথে কথা বলে নিজ বাড়ি বানিয়াদী ফেরার পথে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। পূর্ব শত্রুতা ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বানিয়াদী এলাকার সাদুর ছেলে ও ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  মনির হোসেনের হুকুমে রূপগঞ্জ উপজেলার মাসিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০), বানিয়াদী গ্রামের মোসলেম মিয়ার ছেলে যুবলীগ নেতা বিপ্লব (৩৫), লেহাজ উদ্দিনের ছেলে যুবলীগ নেতা জুয়েল (৪০), ভুট্টোর ছেলে যুবলীগ নেতা অমিত (২৮), তাইজুদ্দিনের ছেলে আরিফ (২৬), হজরত আলীর ছেলে দিপু (৩৫) সহ ১৪/১৫ জন সন্ত্রাসী আল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা তার সাথে থাকা ৩২ হাজার টাকা, মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেন। রূপগঞ্জ থানা পুলিশ মূমুর্ষু অবস্থায় আল আমিনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসী জানান, হামলাকারিরা ছিনতাই,  ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। তাদের নামে একাধিক মামলাও রয়েছে। 
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। মামলা অবশ্যই রুজু হবে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।