রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকল আন্দোলনের খবর ওসমানদের দিতেন মোহাম্মদ আলী, দাবী টিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৬, ২৯ মার্চ ২০২৬

সকল আন্দোলনের খবর ওসমানদের দিতেন মোহাম্মদ আলী, দাবী টিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দাবি করেছেন নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় সকল আন্দোলনের খবর মোহাম্মদ আলী ওসমানদের দিতেন। মোহাম্মদ আলীকে ওসমানদের বেতনভুক্ত কর্মচারী বলেও দাবী করেন তিনি।

এক বিবৃতিতে টিপু বলেন, ২০০৬ সালের রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তীতে সংঘটিত ১/১১ এর সময়কার ঘটনাপ্রবাহে মোহাম্মদ আলী নামের একজন ব্যক্তি কৌশলগতভাবে যুক্ত ছিলেন বলে তার দাবি। 

তিনি আরও অভিযোগ করেন, ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মহলের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের বিষয় ছিল, যা পরবর্তীতে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়। নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের তথ্য নির্দিষ্ট একটি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হতো বলে টিপু সন্দেহ প্রকাশ করেন। 

বিএনপির এই নেতা অভিযোগ করেন, মোহাম্মদ আলীকে ঘিরে অতীতে গড়ে ওঠা সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগ এখনো বিভিন্নভাবে সক্রিয় রয়েছে এবং এর ফলে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।