রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সংসদে এশিয়ান হাইওয়ের কাজ দ্রুত করার তাগিদ মান্নানের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৪, ২৯ মার্চ ২০২৬

সংসদে এশিয়ান হাইওয়ের কাজ দ্রুত করার তাগিদ মান্নানের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়ের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিজ বক্তব্যে একথা বলেন তিনি। 

এসময় এলজিইডি মন্ত্রীকে মান্নান প্রশ্ন করে বলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে রাস্তাটির কাজ অত্যান্ত ধীরগতিতে চলমান। এ রাস্তার কাজটি সম্পন্ন করার পরিকল্পনা সরকারের আছে কীন।

মান্নানের প্রশ্নের জবাবে এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোনারগাঁও ও রুপগঞ্জ উপজেলা হয়ে এশিয়ান হাইওয়ে রাস্তাটি এলজিইডির অধীনস্থ নয়।