বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৯১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৯১ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধীসহ ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ—ডিবির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও অভিযানে উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার সদস্য, ৬০ জন মাদকসেবী, সাতজন মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে ২০ জন রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে পাঁচজন মাদকসেবী, একজন মাদক ব্যবসায়ী, একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৬৫ পিস ইয়াবা উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার অভিযানে ১৭ জন মাদকসেবী, দুইজন মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পাঁচজনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানায় চারজন মাদকসেবী ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার অভিযানে সাতজন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য এবং অন্যান্য মামলায় চারজনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৬ জন মাদকসেবী, তিনজন ছিনতাইকারী ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার অভিযানে দুইজন মাদকসেবী ও দুইজন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার অভিযানে তিনজন মাদকসেবী ও দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডিবি পুলিশের অভিযানে আটজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।