বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ১৮ মাদকসেবীর ২০ দিন করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৮ মাদকসেবীর ২০ দিন করে কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জন মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানগুলো ফতুল্লা মডেল থানার সস্তাপুর আয়কর অফিসের পাশ, কুতুবপুর লাকী বাজারের ইউরোটেক্স গার্মেন্টসসংলগ্ন এলাকা, ইসদাইর রেলস্টেশন এবং নরসিংপুর তারামিলের পাশে পরিচালিত হয়। এসব স্থান থেকে মোট ১৮ জন মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সাজিদ (১৯), ফতুল্লার সস্তাপুর এলাকার আফজালের ছেলে দিপু (২৫), সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার নুর ইসলামের ছেলে মো. হেলাল (৪১), সিদ্ধিরগঞ্জের পাঠানতলী এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে হাবিবুর রহমান হাবিব (৫২), ফতুল্লার হাজীগঞ্জ এলাকার সিকিম আলী শেখের ছেলে কাউসার (৪৭), আলামিন নগর সৈয়দপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সেলিম (৪০), কুতুবপুর লাকী বাজার এলাকার আল আমিন সোহাগের ছেলে তৌহিদুল ইসলাম স্বপ্নীল (২০), একই এলাকার মুকুল হোসেনের ছেলে নুরনবী (২২), টাঙ্গাইলের ভূঞাপুরের নলুয়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুল কাদের জিলানী (১৯), কুতুবপুর লাকী বাজার এলাকার জজ মিয়ার ছেলে মেহেদী হাসান (২০), কুতুবপুর লাকী বাজারের মৃত আব্দুল ছামাদের ছেলে মো. মহর চাঁন (৪০), ইসদাইর এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (২৮), কুমিল্লার মনোহরগঞ্জের ঠেঙ্গারবাস এলাকার শফি উল্লাহর ছেলে আরিফ হোসেন (২১), কিশোরগঞ্জ সদর উপজেলার নোহার এলাকার মতি মিয়ার ছেলে মো. রনি (২১), বরিশালের বাকেরগঞ্জের বাঁশকাঠি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ফারজাদ হোসেন সানি (৩২), সিরাজগঞ্জের রায়গঞ্জের পাংগাসী এলাকার মৃত ইসমাইল ভূইয়ার ছেলে ইলিয়াস হোসেন (৪৫), রংপুরের কালিগঞ্জের কাকিনা রাজবাড়ী এলাকার ফারুকের ছেলে মো. ফরিদুল (২০) এবং ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. রনি (৩৬)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরো পড়ুন