বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, কাভার্ড ভ্যান জব্দ ও হেলপার আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, কাভার্ড ভ্যান জব্দ ও হেলপার আটক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক অজ্ঞাত বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সোনামিয়া মার্কেটের আজমিরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন খুলনা জেলার খালিশপুর গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী আলেয়া বেগম (৯০)। বর্তমানে তিনি আদমজী পুরাতন থানার সামনে কালাম সাহেবের মেয়ের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এঘটনায় গ্রেপ্তারকৃত আসামির নাম এখনও জানা যায়নি এখনও। 

স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট - ১৫ ৩৭৫১) ও এর হেলপার মো মনির হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত বৃদ্ধার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।