বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্যাফে শাহ পরান হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্যাফে শাহ পরান হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাসী খবার বিক্রির অপরাধে একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বেলা ১১টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ মার্কেটের ক্যাফে শাহ পরান হোটেলকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, জনস্বার্থ রক্ষায় নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালত বন্দরের  ক্যাফে শাহ পরান হোটেলে অভিযান চালায়। অভিযানের সময়  অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসী খাবার বিক্রিসহ হোটেল ব্যবসার পরিচালনার  প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র না থাকায় উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারার অপরাধ অনুযায়ী হোটেল মালিককে ১৫  হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে হোটেলের রান্নাঘরের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন নিশ্চিত করা এবং দ্রুত সব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি উল্লেখিত মার্কেটের  লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। এ সময় তিনি সংশ্লিষ্ট বেকারী মালিকদের খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা রক্ষা এবং সার্বিক পরিবেশের উন্নয়নসহ স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার বিশেষ পরামর্শ দেন।