অভিযান
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভাই ভাই কনফেকশনারিকে ২ হাজার টাকা, আল্লাহর দান স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারকে ৩ হাজার টাকা এবং আল্লাহ ভরসা ইলেকট্রিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত বিষয়েও তদারকি করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

