বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শিপলু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২০, ১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শিপলু ভূঁইয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল পরিচালনা ও সংরক্ষণ কমিটির সদস্য মনোনীত হয়েছেন রূপগঞ্জের শিপলু ভূঁইয়া। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের লক্ষ্যে গঠিত পুনর্গঠিত কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি পুনর্গঠন করা হয়। আদেশে জেলা প্রশাসককে সভাপতি এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটিতে সরকারি কর্মকর্তা ও মনোনীত সদস্য মিলিয়ে মোট ১৮টি পদ রাখা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মাঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং মহিলা-বিষয়ক অধিদপ্তরের উপপরিচালককে সদস্য রাখা হয়েছে।

এ ছাড়া রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ সদর ও বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তারাও কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে তহবিল পরিচালনা ও সংরক্ষণ কমিটি পুনর্গঠন করা হয়েছে।