বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্যসহ বিভিন্ন মামলার মোট ৮১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাতির মামলার ৪ জন, ওয়ারেন্টভুক্ত ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জন রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য, ছয়জন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার আট আসামি এবং অন্যান্য আইনে দুইজন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯ জন। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য, একজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুইজন রয়েছেন।

বন্দর থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং অন্যান্য আইনে পাঁচজন রয়েছেন।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, ছয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন, নিয়মিত মামলার পাঁচ আসামি এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।

রূপগঞ্জ থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য, একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, ডাকাতির মামলার চার আসামি এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার দুই আসামি ও অন্যান্য আইনে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।