মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরিচ্ছন্ন না.গঞ্জ গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ৬ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্ন না.গঞ্জ গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রম

ফাইল ছবি

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, “যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করুন। আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।”

তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার অভ্যাস গড়ে তুললে নগরীর পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।