সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্ব শিক্ষক দিবসে বিএমইউনিয়ন স্কুল এন্ড কলেজের র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪২, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে বিএমইউনিয়ন স্কুল এন্ড কলেজের র‌্যালি

র‌্যালি

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত অবস্থার উন্নয়ন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়। এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য-‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় জলার বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের প্রাঙ্গণে বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের র‌্যালি ও আলোচনা সভায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন, বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের প্রাথমিক শাখায় প্রধান শিক্ষিকা রোকসানা সামিয়া’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।