ফাইল ছবি
কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুচিন্তা নগর নিবাসী নুরুল ইসলাম লাভলুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সোমবার (০৮ অক্টোবর) সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে ইন্তেকাল করেন নুরুল ইসলাম লাভলু (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন)।

