শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪২, ২৭ মে ২০২৬

আপডেট: ১২:৪৩, ২৭ মে ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

ঈদ-উল-আযহার নামাজ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ মে) সকাল নয়টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। 

এতে জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। 

জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত শেষে পশু কোরবানি দেয়।