বুধবার, ১৭ জুন ২০২৬

|

আষাঢ় ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০০, ১৭ জুন ২০২৬

সোনারগাঁওয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৩ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানাধীন কাঁচপুর চেঙ্গাইন রোড এলাকার বালুর মাঠের উত্তর-পূর্ব কর্নার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাসান হোসাইন নগর এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ ফাহিম (২০), বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় বসবাসকারী; সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের খৈতারগাঁও এলাকার মৃত সামছুল মিয়ার ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), বর্তমানে কাঁচপুর সোনাপুর মেম্বার গলি এলাকায় বসবাসকারী; এবং চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮), বর্তমানে কাঁচপুর সোনাপুর বটতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় দুটি মাদক মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।