শুক্রবার, ১৯ জুন ২০২৬

|

আষাঢ় ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ জুন ২০২৬

রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুই মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাত ১টা ৩৫ মিনিটে এএসআই (নিরস্ত্র) মিলন মিয়া ও এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর (দারকাব) এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. ছাইদুল (৩০) এবং মাঝিনা নদীর পাড় এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রাজন মিয়া (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।