ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক বিশেষ অভিযানে ১০৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ কেঁজী গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় ৪ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
ধৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার রুহুল আমিনের মাদক ব্যবসায়ী ছেলে বাবুল হোসেন কবির (৫০) তার স্ত্রী উর্মি শান্তি (৪৫) ও ছেলে অনিক হোসেন (২২) ও বন্দর থানার সালেহনগর এলাকার ফারুক আহম্মেদ মাসুম মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪৮)।
এ ছাড়াও ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার বেঁজেরগাও এলাকার মৃত মন্নাফ বেপারী ছেলে হানিফ (৪৫) ও দক্ষিন লক্ষনখোলা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে আহমেদ (২৫)। এ ছাড়াও বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদক সেবী ও রিমান্ডে ০৪ জন সহ সর্বমোট ১৯ (উন্নিশ) জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

