মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

|

আষাঢ় ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার 

প্রকাশিত: ১৯:৩৩, ১৬ জুন ২০২৬

সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার 

মানিক

বন্দরে পৃথক জিআর মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মানিক বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার হানিফ মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে মঙ্গলবার (১৬  জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,বন্দর থানার উপ পরিদর্শক মামুন ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার নয়ানগর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার দায়েরকৃত ৩০(৭)১৭ নং মামলার ৬ মাসের সাঁজা ও একই থানার অপর দায়েরকৃত ৫৫(৪)১০ নং মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।