মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ১০ আগস্ট ২০২৬

বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত

ফাইল ছবি

বন্দরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার(১০ আগস্ট)  দুপুরে  বন্দর থানার  ২২ নম্বর ওয়ার্ডের বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে  বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু'টি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ওই এলাকার লিটন দেওয়ানের বাড়িতে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যেই তা পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি রুমসহ ভেতরে থাকা সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই  বাড়ির মাঝখানের রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে লিটন দেওয়ান, বাদল দেওয়ান ও চম্পা বেগমের বসত ঘর সম্পর্ন পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। সে সাথে অগ্নিকাণ্ডের স্থান থেকে ৩৫ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।