মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৬, ১০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার তারাবো বাজার এলাকায় মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ফারুক মিয়া (৪৬) কুমিল্লার বরুড়া থানার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের তারাবো ভূঁইয়াপাড়া এলাকায় বদুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায়

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামি ফারুকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।