মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

|

চৈত্র ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রথম কর্মদিবসে নারায়ণগঞ্জের কর্মস্থানে ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ২৪ মার্চ ২০২৬

প্রথম কর্মদিবসে নারায়ণগঞ্জের কর্মস্থানে ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন অফিসে এই দৃশ্য দেখা গেছে। 

অনেক প্রতিষ্ঠানেই কাজ শুরুর প্রথম দিনক অনানুষ্ঠানিকভাবে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। সহকর্মীরা একে অপরের খোঁজখবর নেন, ছুটির অভিজ্ঞতা বিনিময় করেন এবং মিষ্টি-মুখের আয়োজনও দেখা যায় অনেক জায়গায়।

ব্যাংকগুলোতেও একই চিত্র দেখা গেছে। গ্রাহকসেবা শুরুর আগে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হলে গ্রাহকদেরও ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায় ব্যাংক কর্মকর্তাদের। ছুটির পর প্রথম দিন হওয়ায় লেনদেনের চাপ থাকলেও কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেক অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।