প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুে্লার বক্তাবলী ইউনিয়নে মোটরসাইকেল ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে জুম্মন (২২) নামের এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোঃ জুম্মন (২২) ফতুল্লা থানার চরপ্রসন্ননগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক আরমান গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় সুজন নামে এক যুবক আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

