বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মাদক টাকাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ২৫ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক টাকাসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।

গ্রেফতারকৃত আসামি ছাইদুর ইসলাম (২৬) কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মুসা আলাীর ছেলে।

এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।