বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুড়াপাড়া কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৮, ২৫ মার্চ ২০২৬

মুড়াপাড়া কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের ৬০ বছর পূর্তি বা ‘হীরক জয়ন্তী’ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মুড়াপাড়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে সোমবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়।

সভার মূল আকর্ষণ ছিল নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। কয়েক দশকের ব্যবধান ভুলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একই সারিতে বসে স্মৃতিকাতর হয়ে পড়েন। বক্তারা বলেন, এই আয়োজন কেবল উৎসব নয়, বরং এটি হবে সব প্রজন্মের শিক্ষার্থীদের এক অনন্য সেতুবন্ধন।

সভায় দ্রুত রেজিস্ট্রেশন শুরু, দেশবরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব ব্যাচের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান শিক্ষার্থীরাও এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শৃঙ্খলা ও নান্দনিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে স্মরণকালের সেরা আয়োজনে রূপ দিতে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই। মুড়াপাড়া কলেজের হীরক জয়ন্তী ঘিরে এখন উৎসবমুখর পুরো ক্যাম্পাস।