এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এটি একটি জাতীয় কর্মসূচি। আমরা সকল প্রশাসন এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছি, এ অনুষ্ঠানটি যেন সুন্দর ভাবে হয়। অন্যান্য বছরের চেয়ে ভাল হয় সেজন্য সিটি করপোরেশন, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনসারসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে কয়েকটি মিটিং করেছি।
মঙ্গলবার (২৪ মার্চ) লাঙ্গলবন্দ স্নানোৎসবের ঘাট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার আহ্বান হিন্দু ভাইয়ের কাছে। আপনারা সহনশীল থাকবেন। নিজেদের দলাদলির কারণে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এটাকে ফলপ্রসূ করার জন্য আমরা আপনাদের পাশে আছি।

