ফাইল ছবি
বিএনপি সাংগঠনিকভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।
এসময় টিপু বলেন, বিএনপি নামে সংগঠনটি স্তব্ধ হয়ে যাচ্ছে। সবাই সরকারী পদ-পদবী নিয়ে ব্যস্ত। অথচ নিষিদ্ধ ফ্যাসিস্ট আ'লীগ নীরবে এগিয়ে আসছে এবং বিএনপি সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ব্যস্ত।
তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনকে রাজনৈতিক সংগঠন দিয়ে মোকাবেলা করতে হবে, সরকার দিয়ে নয়।

