বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ২৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জিমখানা এলাকার মৃত আঃ সোবহান মোল্লার ছেলে মো. রাব্বি হাসান (৪৩), কাশিপুর বাংলাবাজার এলাকার আঃ মালেকের ছেলে হৃদয় (২৭), কাশিপুর হাটখোলা এলাকার মোঃ ইসমাইলের ছেলে মো. পাভেল (৪২), মাসদাইর বাজার এলাকার আব্দুল হকের ছেলে মো. হাসান (৪১) এবং বন্দর উপজেলার উত্তর সাবদী এলাকার মৃত আহমদ বোপারির ছেলে আব্দুল মান্নান (৪৩)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নতুন জিমখানা এলাকার রাব্বির বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে শহরে নাশকতা, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।