শনিবার, ২০ জুন ২০২৬

|

আষাঢ় ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তোলারাম কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ২০ জুন ২০২৬

তোলারাম কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ

ছাত্রশিবিরের ‘বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬’

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ পালন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​বৃক্ষরোপণ ও বিতরণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি অমিত হাসান এবং মহানগরী সেক্রেটারি আমজাদ হোসেন।

​এ সময় কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে এবং প্রত্যককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।"

​অনুষ্ঠানে তোলারাম কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন হওয়ার এবং বৃক্ষরোপণ অভিযানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।