ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার রূপালী ভূমি অফিস সংলগ্ন উত্তর ঘাটলা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত শিশু হাসান (৭) বন্দর উপজেলার রূপালী ১ নম্বর গলির বাসিন্দা শহীদুল্লাহর ছেলে। তারা নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১টা থেকে পৌনে ৩টার মধ্যে কোনো এক সময় উত্তর ঘাটলা এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ঘেঁষা অংশে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে। পরে শিশুটির বাবা-মা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। এঘটনায় তদন্ত চলছে।

