ফাইল ছবি
নারায়ণগঞ্জ চেস একাডেমীর আয়োজনে ১৪ ও ১৫ আগষ্ট ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা টূনামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভেন্যুতে বাংলাদেশ ভারত ও শ্রীলংকার প্রতিভাবান ৩০ জন দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
নারায়ণগঞ্জ চেক একাডেমীর সভাপতি, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মেহেদী হাসান মিশু জানান, ৬০ মিনিটে (প্রতি চালের জন্য ৩০ সেকেন্ড বৃদ্ধি) ৫ রাউন্ড সুইস সিস্টেমে পরিচালিত প্রতিযোগিতায়র প্রধান বিচারক এফএ মোহাম্মদ শামীম। দুই দিন ব্যাপী দাবা টূনামেন্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খেলা পরিচালনা হচ্ছে।
তিনি আরও জানান, ১৫ আগষ্ট বিকালে এই ভেন্যুতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সম্মানিত অতিথি থাকবেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের নারায়ণগঞ্জের প্রিন্সিপাল প্রফেসর মোঃ জহির উল্লাহ ও চেস বাংলাদেশ ডটকমের সম্পাদক ও ক্রীড়া উদ্যোক্তা মোসালিন আহমেদ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ধন্যবাদ জ্ঞাপন করে চেস একাডেমীর সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, দুইদিন ব্যাপী দাবা টূনামেন্টের আয়োজনে খেলোয়াড় ও অভিভাবক সহ প্রায় শতাধিক মানুষের জন্য খাবার দিয়েছেন তিনি।

