শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশনেত্রীর ত্যাগই দেশবাসীর ঐক্যের শক্তি: আবুল কাউসার আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ১৪ আগস্ট ২০২৬

দেশনেত্রীর ত্যাগই দেশবাসীর ঐক্যের শক্তি: আবুল কাউসার আশা

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

​এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবুল কাউসার আশা বলেন, "বাংলা ও বাঙালির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। এ দেশের মানুষের অধিকার আদায়ে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন।"

​তিনি আরও বলেন, "সংসদীয় সরকার ব্যবস্থা পুনরুপর্বর্তন থেকে শুরু করে নারী শিক্ষার প্রসার এবং দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে দেশনেত্রীর দূরদর্শী সিদ্ধান্ত আজও প্রশংসিত। তাঁর ত্যাগ ও আদর্শ থেকে প্রেরণা নিয়েই আজ নারায়ণগঞ্জের মাঠপর্যায়ের রাজপথের সৈনিকেরা আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ রয়েছে।" 

জন্মদিনে দেশনেত্রীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানান তিনি।