শনিবার, ১৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩২, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দরে সন্ত্রাস বিরোধী আইন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ২টি মামলায় যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মৃত এনায়েত উল্লাহ মীরের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সুজন মীর (৪০) ও একই উপজেলার ফুলহর এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন (৪৫)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৪ আগস্ট)  দুপুরে বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। শুক্রবার (১৪ আগস্ট)  সকালে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাজার ও ফুলহর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বন্দরে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে। নাশকতাকারিদের  প্রতিহত করার জন্য বন্দর থানা পুলিশ তৎপর রয়েছে।  যে কোন পরিস্থিতি  প্রতিহত করার জন্য বন্দর থানা পুলিশ প্রস্তুত রয়েছে। থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।   গ্রেপ্তারকৃতদের বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। নাশকতা এড়াতে বন্দর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।