সোমবার, ১৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবশেষে পরিচয় মিলল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনায় নিহতের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৮, ১৫ আগস্ট ২০২৬

অবশেষে পরিচয় মিলল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্ঘটনায় নিহতের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মো. মজিবুর রহমান (৫১)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা এবং আঃ রাজ্জাকের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ৫১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা মরদেহ দেখে মজিবুর রহমান হিসেবে তার পরিচয় নিশ্চিত করেন।

নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মৌচাক ভূইয়া অটোতে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। মানসিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না এবং প্রায়ই বাইরে ঘোরাফেরা করতেন।

স্বজনদের দাবি, শুক্রবার রাতে বাইরে থাকার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মজিবুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রথমে তার পরিচয় নিয়ে পাওয়া না গেলেও পরে স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।