ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাপাহাড়িয়া ইউনিয়নে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী, ২০২৫ সালে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাহাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের সাফল্যকে উৎসাহিত করা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডা. মোহাম্মদ আবদুল মালেক। এছাড়া মাওলানা মুহাম্মদ হাদিউল ইসলাম, আলহাজ্ব ছাহান আলী বেপারী, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ ও মোঃ হারুন অর-রশিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মতিউর রহমান। সঞ্চালনা করেন ডা. মোঃ আশিকুর রহমান। এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মান জড়িয়ে রয়েছে। মেধার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

