শনিবার, ১৫ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট ফেন্সি কবির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট ফেন্সি কবির গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক কারবারি কবির ওরফে ফেন্সি কবির (৪৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক সম্রাট কবির ওরফে ফেন্সি কবির বন্দর উপজেলার গোকুলদাশেরবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে ধৃত মাদক সম্রাট ফেন্সি কবিরের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(৮)২৬। ধৃতকে উল্লেখিত মামলায় শুক্রবার (১৪ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)  রাত ৮টা ৫০ মিনিটে বন্দর থানার সোনাচড়া বুলবুল পট্টিস্থ মাসুমের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,  ধৃত ফেন্সি কবির বন্দর থানার তালিকাভূক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বন্দর থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বন্দর থানার মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।