ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মেইন রোডে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে Arabian Khabsa House। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
নতুন এই খাবারের আয়োজনে আরবিয়ান স্বাদের বিভিন্ন জনপ্রিয় পদকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মন্দি লাহাম, খেবসা ও ফ্লেম গ্রিলড চিকেন থাকছে প্রধান আকর্ষণ হিসেবে। উদ্বোধনী আয়োজনে খাবারের স্বাদ ও পরিবেশন নিয়ে অতিথি ও ক্রেতাদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ মন্দি লাহাম। সুগন্ধি চালের সঙ্গে নরম ও জুসি মাংস, মন্দি সস, কাজুবাদাম, কিসমিস ও সালাদের সমন্বয়ে তৈরি এ খাবারটি আরবিয়ান খাবারপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে। পাশাপাশি আগুনের আঁচে গ্রিল করা Flame Grilled Chicken-এ থাকছে স্মোকি ফ্লেভারের ভিন্ন স্বাদ।
পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে খাবার উপভোগের জন্যও রাখা হয়েছে পরিবেশবান্ধব আয়োজন। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ১ কেজি মন্দির প্যাকেজে ১৫ শতাংশ ডিসকাউন্ট থাকছে উদ্বোধনের দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোঃ সাখাওয়াত হোসেন আশা করছেন, নারায়ণগঞ্জে আরবিয়ান খাবারের ভিন্ন স্বাদ নিতে আগ্রহী ভোজনরসিকদের কাছে Arabian Khabsa House নতুন একটি পছন্দের ঠিকানা হয়ে উঠবে।

