এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, সরকারি দলে বিএনপি নামধারী কিছু নেতৃবৃন্দ আছে যারা অতীতে আঁতাত করে চলেছে। যারা বিগত নির্বাচনে আমাদের বিরোধীতা করেছে এবং শুধু বিরোধীতা নয়, অন্য প্রার্থীদের পাশ করানোর জন্য কাজ করেছে। এ ধরনের চিহ্নিত বিএনপির বিরুদ্ধে হুশিয়ার থাকার সময় এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মাত্র ছয় মাসের সরকার। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা যেহেতু সরকারে মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের প্রতি। তারা আমাদের কাছে চাইবে এটা তাদের অধিকার। তবে এখানেও একটি চক্র আছে। তারা ছয় মাসে অস্থির হয়ে গেছে যেন আকাশ থেকে ফেরেশতা এসে সমাধান করে দিবে। তারা জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

