বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাধেঁ কাধঁ মিলিয়ে সকল যড়যন্ত্র মোকাবেলা করবো : শাহেনশাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৬

কাধেঁ কাধঁ মিলিয়ে সকল যড়যন্ত্র মোকাবেলা করবো : শাহেনশাহ

শাহেন শাহ আহম্মেদ

বন্দর থানা বিএনপির সভাপতি ও সাবেক নাসিক কাউন্সিলর শাহেন শাহ আহম্মেদ বলেছেন, আমার বিগত ১৭ বছর অনেক নির্যাতিত হয়েছি, অনেক কষ্ট করেছি। আন্দোলন সংগ্রাম করে আমার জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছি। আমরা সবাই কাধেঁ কাধঁ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো। একই সাথে বিএনপিকে শক্তিশালী করতে পারি সেই জন্য সকলের দোয়া কামনা করছি।

১লা সেপ্টেম্বর বাদ আসর বন্দর নবীগঞ্জ পূর্বপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। উপস্থিত ছিলেন, প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ।