দোয়া মাহফিল
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের মর্তুজাবাদ বটতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় জাহিদুল ইসলাম বাবু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আজ ৪৮ বছরে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ দুঃসময় অতিক্রম করে দলটি এগিয়ে এসেছে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরে দেশ, জাতি ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

