বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি মো. রায়হান পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন মো. রায়হানকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারের পর রায়হানের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।