মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানকে সামনে রেখে দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন সেটা হল সবার আগে বাংলাদেশ। যেখানে একসময় বাবা হত চাকুরি সেনার হরিণ। আজ এ সরকার দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধয়মে মামা চাচাদের সুপারিশ ব্যাতিরেকে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকুরির ব্যাবস্থা করে দিয়েছে যারা অগ্রদূত হিসেবে কাজ করছে বিসিক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পাঞ্চল বিসিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে চাকরি মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিসিকের মাননীয় চেয়ারম্যান তিনি একজন দক্ষ সংগঠক। তিনি বাংলাদেশের মানুষের পালস বুঝেন। দেশের মানুষের চাহিদা কী সেটা বোঝেন। তিনি তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে যে প্রকল্প নিয়েছেন তা প্রশংসার দাবীদার। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, আপনার থেকে আমরা উৎসাহ পেয়েছি। আমরা আপনার পথ অনুসরণ করে নারায়ণগঞ্জবাসর চাহিদা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পূরণের চেষ্টা করবো।

