মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তিন বছরে ১৫০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে : হাতেম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তিন বছরে ১৫০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে : হাতেম

মুহাম্মদ হাতেম

বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেম বলেছেন, নারায়ণগঞ্জে সাড়ে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান ছিল। গত তিন বছরে একানব্বইটি নিটিং ফ্যাক্টরি ছাপ্পান্নটি গার্মেন্টস, তেরোটি প্রিন্টিং ফয়াক্টরিসহ দেড়শোর ওপরে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। দুই লক্ষ ষাট হাজার শ্রমিক ছিল এখন দুই লক্ষের মত আছে। এখনও চার শতাধিক প্রতিষ্ঠান বিসিকে আছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পাঞ্চল বিসিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে চাকরি মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি বিসিকের চেয়ারম্যান ও বিসিকের আঞ্চলিক কর্মকর্তাদের স্বাগত জানাই আজকের আয়োজনের জন্য। আজকের এই আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর এক কোটি কর্মসংস্থান তৈরির যে উদ্যোগ সেটারই অংশ। এই আয়োজনটা অত্যান্ত সফল ভাবে হয়েছে। 

তিনি আরও বলেন, যারা এখানে পরিশ্রম করেছেন এবং বিকেএমইএর যারা এখানে সক্রিয় ভূমিকা রেখেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।